জেলা

বন্ধুত্বের নামে প্রতারণা, ‘ মৃত ‘ বন্ধুর বাবাকে ‘ বাবা ‘ বানিয়ে ভোটার কার্ড তৈরি বন্ধুর

বন্ধুর বাবাকে নিজের বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি। শুধু ভোটার কার্ড নয় তৈরি করা হয়েছে পান কার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি । মৃত বন্ধুর বাবাকে নিজের বাবা বানিয়ে গুরুত্বপুর্ণ নথি বানানো হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ অস্বীকার অভিযুক্তের। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের খড়পাড়া এলাকার ঘটনা ।

সূত্রের খবর, কেশিয়াড়ির বাসিন্দা শেখ তাজুদ্দিন সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ছিল সবংয়ের খড়পাড়া এলাকার বাসিন্দা সত্যচরন সিংহের ছেলের । সেই সূত্রে সত্যচরনের বাড়িতে প্রায়ই যাতায়াত করত তাজুদ্দিন। বাড়ির সদস্য হয়ে উঠেছিল তাজুদ্দিন। অভিযোগ, নিজের আসল পরিচয় গোপন রেখে নিজেকে ‘ বাবলু সিংহ ‘ নামে ও মৃত বন্ধুর বাবাকে নিজের বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করে ওই যুবক। ঘটনাটি জানতে পারে সত্যচরণ। এরপর থানায় তাজুদ্দিনের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

অন্যদিকে , তার বিরোদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় অভিযুক্ত। এছাড়াও তিনি দাবি করে , সত্যচরণ তাকে দত্তক নিয়েছিল। সেই কারণে তার নাম নিয়ে ভোটার কার্ড সহ অন্যান্য নথির তৈরি করেছে । পাশাপাশি তাজুদ্দিন নামে সে কাউকে চেনে না বলেও মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.