বাংলায় এবার ঝাঁকিয়ে প্রবেশ করছে শীত। ইতিমধ্যেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে বাংলায়। আবহাওয়া দফতর বলছে , আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে। সপ্তাহের শেষে আরো ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। যার মধ্যে বঙ্গে বাড়ছে শীতের আমেজ। পশ্চিমী শীতল হাওয়া ধীরে ধীরে প্রবেশ করছে বঙ্গে । আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.০ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে শুরু করবে আকাশ। সন্ধ্যে নামার সাথে সাথে আবারো বাড়বে কুয়াশা। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকছে। যদিও বাংলায় এমন কোনো ঘূর্ণাবর্তের কোনো সম্ভবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। আজ দার্জিলিংয়ে তাপমাত্রা থাকবে ৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও একই তাপমাত্রা বিরাজমান থাকবে বলে খবর। সকাল ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বাড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও থাকবে কুয়াশাসন্ন আবহাওয়া।







