বলিউডে ভাইজান হিসেবে খ্যাত সালমান খান। তাই বক্স অফিসে তাঁর সিনেমা হিট করুক বা না করুক ভাইজানের জনপ্রিয়তায় কখনোই খুব একটা খেত পরেনি। এবার ফের জাওয়ানের চরিত্রে বড় পর্দায় চমক দিতে আসছেন সালমান খান। কোন সিনেমার মাধ্যমে এই চমক দিতে চলেছেন নায়ক?
নতুন বছরে বড় পর্দায় আসতে চলেছে সালমান খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা। যেখানে বলিউডের ভাইজানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে। এই সিনেমার প্রথম পর্বের শ্যুটিং ৪৫ দিন ধরে চলে। তারপরেই একটা বড় বিরতির পর মুম্বাইয়ের মাটিতেই শেষ হয় পরবর্তী ধাপের শ্যুটিং। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লাদাখের শ্যুটিংয়ের কিছু দৃশ্য। তবে এবার সবার মনে কৌতুহল তৈরি হয়েছে এই সিনেমায় ভাইজানের নায়িকা হিসেবে কাকে দেখা যাবে?
বর্তমানে ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গেছে লাদাখে বরফে ঢাকা সাদা পাহাড়ের মাঝে জমিয়ে নায়ককে অ্যাকশন করতে। পাশাপাশি সেই ছবিতেই স্পষ্ট হয়েছে নায়িকার প্রসঙ্গ। এই সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেধেছেন চিত্রাঙ্গদা সিং। গত ৫ই ডিসেম্বর অপূর্ব লাখিয়ার পরিচালনায় সম্পূর্ণভাবে শেষ হয়েছে এই সিনেমার শ্যুটিং। যেই সিনেমার গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে ২০২০ সালের জুন মাসে ভারত-চিন যুদ্ধ নিয়ে। এই দেশপ্রেমের আবেগ ও তাদের দক্ষতা দিয়ে তৈরি হওয়া এই সিনেমা মানুষের মন কতটা জয় করতে পারে সেটাই এখন দেখার। তবে যাই হোক বড় পর্দায় ফের সালমান খানকে অ্যাকশন করতে দেখার জন্য অপেক্ষায় রয়েছে ভারতীয় দর্শক মহল।







