বিনোদন

ডিভোর্সের পরই অন্তঃসত্ত্বা! মা হতে চলেছেন জিতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা? ফের চর্চা নেটপারায়

তারকাদের জীবন নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতূহল থাকে চোখে পড়ার মতো। বিশেষ করে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহটা একটু বেশিই থাকে ভক্তদের। তবে গত বছরে অর্থাৎ ২০২৩ সালে সকলের নজর কেড়েছিল টলিউডের সেলেব কাপল অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস এবং অভিনেতা জীতু কমলের বিচ্ছেদের ঘটনা।

গত বছর টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। বেশকিছু তারকা দম্পতির সংসার ভেঙেছে ২০২৩ সালে। তাদের মধ্যে একটি হল নবনীতা দাস ও জিতু কমলের জুটি। বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে এই দুই সেলেব্রেটিকে নিয়ে মেতেছিল নেটপাড়া। নতুন বছরের শুরুতেও ফের নতুন একটি খবরে লাইম লাইট কেড়ে নিলেন নবনীতা।

নবনীতাকে এখন সান বাংলার ‘বিয়ের ফুল’ সিরিয়ালে কলির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এখন আবার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে কেন্দ্র করে নবনীতাকে নিয়ে ফের শুরু হল চর্চা।

নবনীতা অন্তঃসত্ত্বা বটে, তবে বাস্তবে নন, পর্দায়। ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে নবনীতার চরিত্র কলি এখন গর্ভবতী। আর সম্প্রতি হইহই করে সাধের অনুষ্ঠানের আয়োজন করল তার পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.