বিনোদন

বিয়ের পরেও জামাইকে যোগ্য ভাবেন না মহেশ ভাট। কি এমন হল?

আজ থেকে ৩ বছর আগে অর্থাৎ ২০২২ সালের ১৪ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিপাড়ার বিখ্যাত তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তারপর ২০২২ সালের ৬ নভেম্বর মাসে তাদের জীবনে সুখের বহর নিয়ে আসে তাদের কন্যা সন্তান রাহা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, কন্যা আলিয়া ভাটের প্রশংসা করতে শোনা গেল বাবা মহেশ ভাটকে। তার মতে যেখানে তার মেয়ে আলিয়া নিজের ক্ষমতায় বলিউডের অভিনেত্রীদের উচ্চ তালিকায় পৌঁছিয়েছে সেখানে আর জামাই রণবীর কাপুর অলস প্রকৃতির। তিনি আরও বলেন, আলিয়ার মধ্যে অভিনয়ের একটা খিদে আছে, কিন্ত রণবীর এই বিষয় অনেকটাই আলাদা।

মহেশ বলেন, কর্ণের ছবি ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ থেকেই অভিনয় জগতে পা রাখেন আলিয়া, কিন্তু এই সফরের শুরুতে বা এই জগতের সাথে পরিচয়ের ক্ষেত্রে বাবা মহেশ ভাট কোনো সাহায্য করেননি। এমনকি, আলিয়া নাকি নিজে অডিশন দিয়ে সিলেক্ট হয়েছিলেন।

তিনি জানান, এর আগে আলিয়ার মধ্যে অভিনয় করার কোনও ইচ্ছা ছিলনা কিন্তু এখন তিনি অভিনয় জগতে নিজেকে খুব ভালো ভাবে প্রতিষ্ঠিত করেছেন। তাই তিনি মনে করেন, আলিয়া নিজের ক্ষমতায় নিজেকে তৈরি করেছেন। তার মতে, ছবি ও চরিত্র নিয়ে আলিয়া ঝুঁকি নিতে পছন্দ করেন, যা তার অভিনয়ের প্রতি ভালোবাসাকে দেখায়। আবার অপরদিকে রণবীরকে তিনি অলস বলে মনে করেন ঠিকই তবে তিনি এটাও জানান যে, রণবীর নিজের কাছে যেটুকু রয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.