রাজনীতি

সংসদ ভবনের বাইরে পোস্টার হাতে তৃণমূল সাংসদরা !অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার

দেশের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ নিয়ে , সোমবার বিশেষ আলোচনা সংসদে । বাংলার মাটিতে , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট এই স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে , কেন্দ্রীয় সরকারের তরফে , বিশেষ ভাবে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এই আলোচনা । জানা গিয়েছে , সোমবারের এই আলোচনায় , প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাই যোগদান করবেন । তবে তার আগেই সংসদ ভবনের বাইরে , বিক্ষোভের চিত্র ।

সংসদ ভবনের বাইরে সরব তৃণমূল সাংসদরা । হাতে পোস্টার নিয়ে দাঁড়ানো তৃণমূল সাংসদদের অভিযোগ , ১০০ দিনের কাজ থেকে একাধিক যৌথ প্রকল্পের অর্থ নিয়ে বাংলার প্রতি বঞ্চনা করেছে কেন্দ্র । এদিন সংসদ ভবনের বাইরে , পোস্টার হাতে দেখা যায় , ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় , সৌগত রায় , ঋতব্রতরা ।

‘বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চিত করেছে’, ‘মনরেগার টাকা এখনও বাকি’ , ‘ ১০০ দিনের কাজের পাওনা ৫২০০০০০০০০০০ টাকা ‘ , ইত্যাদি একাধিক বাংলা ইংরেজি মিলিয়ে প্রতিবাদী পোস্টার দেখা যায় তৃণমূল সাংসদদের হাতে । বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনাকে তুলে ধরতেই তাদের এই পদক্ষেপ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.