রাজনীতিরাজ্য

ফের ‘নাম না করে’ মুখ্যমন্ত্রীকে নিশানা, পুরনো ছন্দে দিলীপ

প্রতিদিনের মতো আজও ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন তিনি।

দিলীপের উবাচ, ‘যারা কলকাতার বাইরে যায় না, তারা রাজনীতির কী বোঝে? যারা বলছে তারা একটু বাইরে বেরিয়ে দেখুক। রোদে এমন চেহারা হবে বাড়ির বউ চিনতে পারবে না। অনেকে সারা বছর স্টেটমেন্ট দেয়। আমি একবার দিলে তাদের বরাবর হয়ে যায়। আমি প্রেস মিট করি না,আমি ডিবেট শো-তে যাই না। দিলীপ ঘোষ কী রাজনীতি করে সেটা বাংলার মানুষ জানে। ওরাও আসুক। দেখা যাবে কাকে দেখতে লোক বেরোয়। আমি মুখ্যমন্ত্রী-কে ফলো করি। সংস্কৃতে একটা কথা আছে মহাজন যেনো গতস্য পন্থা। উনি নিজে, ওনার পার্টির নেতা,মন্ত্রী,আগে যারা নেতা ছিল,তাদের কমেন্টগুলো শুনুন। বাংলায় এটাই ট্রেন্ড। এটাই লোকে সহজে বোঝে। ওনারা যে এগুলো হজম করতে পারবেন না, ওদের যে হজম শক্তি এতো কম, এটা আমি জানতাম না।’

মুখ্যমন্ত্রীর ‘আমি না থাকলে সব বন্ধ’ এই মন্তব্যের কটাক্ষও করেন বিজেপি সাংসদ। দিলীপের সংযোজন, ‘উনি তো এটাও বলেছেন যে সব জায়গায় উনিই মুখ। ওনার মুখ মানে তো সন্দেশখালি। কেউ তো সেই মুখ দেখতে চায় না। তাই ব্যান্ডেজ বেঁধে এদিক সেদিক ঘুরতে হয়। আমিও চালসার ছবি দেখে চিনতে পারছি না। এটা পুরনো ছবি না নতুন ছবি। উনিও বুঝেছেন ছবি পাল্টাতে হবে। এই ছবি দিয়ে আর চলছে না। দেখা যাক ভোটের আগে আর কী কী হয়?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.