গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের(Heat Wave) সতর্কবার্তা আগেই ছিল। ইতোমধ্যেই তাপপ্রবাহের কবলে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া। পূর্বাভাস ছিল যে আগামীকাল এই তালিকায় যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম। তবে এবার এল স্বস্তির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের শনিবার পর্যন্ত তাপপ্রবাহ। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায়। তাপপ্রবাহের সতর্কবার্তা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। আগামী দু-তিনদিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
কলকাতা গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া।
আজ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এদিন ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলার গুলিতে। জারি হয়েছে হলুদ সতর্কতা। এরপর শুক্র ও শনিবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিনও সতর্কতা জারি থাকবে।






