আবহাওয়া

আজ আবহাওয়া কেমন থাকবে? কি বলছে আবহাওয়া দপ্তর

এবছর শীতের মরশুমেও রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। শীত বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ভরা বসন্তেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। তবে গত কয়েকদিনে আবারও আবহাওয়ার খামখেয়ালিপনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার সকাল ও সন্ধের পর শীত শীত ভাব অনুভূত হয়েছে কয়েকদিন। তবে কি দোল পূর্ণিমা পর্যন্ত এমন আবহাওয়াই থাকবে। জেনে নিন কি বলছে হাওয়া অফিস,,,,,

আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া। তবে রবিবার থেকে ফের আবহাওয়ার বদল হতে পারে। কলকাতা-সহ রাজ্যে বাড়তে পারে গরম।

কয়েক দিন ধরেই নিম্নমুখী পারদ। ভোর এবং রাতে হাল্কা শিরশিরানি অনুভূত হচ্ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি কম। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.