গ আগামী ১০ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ডাকে ব্রিগেডে অনুষ্ঠিত হবে জনগর্জন সভা। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয় তুলে ধরার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় দিক নির্দেশিকা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগর্জন সভাকে সফল করতে রাজ্যব্যপী তৃনমূল নেতৃত্বরা বিভিন্ন ভাবে প্রচার করে চলেছেন।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়, ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বালিচক থেকে গোদাবাজার পর্যন্ত মহামিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব প্রদীপ কর, এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূলের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষা সেলিমা খাতুন বিবি। মিছিলে অংশগ্রহন করেন কয়েক হাজার মানুষ। মিছিল শেষে গোদাবাজারে একটি সভা করেন তৃনমূল নেতৃত্বরা। সভা থেকে ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর আগামী ১০ তারিখ ব্রিগেডে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি, ডেবরার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সেই সাথে বিরোধীদের হুঁশিয়ারী দেন তৃনমূলের ব্লক সভাপতি প্রদীপ কর।







