রাজ্য

সোশ্যাল মিডিয়ায় কুণালের বিস্ফোরক পোস্ট! ‘নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর…’

উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছে কুণাল ঘোষ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে কুণাল লেখেন, ‘’নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে। আর ভোটের মুখে দিদি, অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।‘’
কুণাল ঘোষ যখন এই মন্তব্য করেছেন, তার কয়েক ঘণ্টা আগে উত্তর কলকাতায় বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেখানে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ওই বৈঠকে কুণাল ঘোষকে দেখা যায়নি। তারপরেই সামাজিক মাধ্যমে কুণালের এই বিস্ফোরক মন্তব্য।
কুণাল ঘোষ উত্তর কলকাতার মানুষ। সেখানের নেতা হিসাবে তাঁর পরিচিতি। প্রসঙ্গত উত্তর কলকাতার বাসিন্দা হিসেবে এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নানা ভাবে রাজনৈতিক আক্রমণ জানিয়েছেন তাপস রায়ও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.