হরিদেবপুর থানার কৈলাস ঘোষ রোডে একটি বাড়ি থেকে উদ্ধার হয় উমা দাস (৫২) নামে এক মহিলার দেহ। বাড়িরই কুয়ো থেকে উদ্ধার হয় উমার দেহটি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উমার স্বামী, ছেলে ও ছেলের বৌ নানাভাবে নির্যাতন করতেন তাঁকে। এরপরই এদিনের ঘটনা বলে দাবি প্রতিবেশীদের। তাঁদের দাবি, দিনের পর দিন বাড়ির লোকজনের অত্যাচারে জর্জরিত ছিলেন উমা।
এলাকাবাসীর দাবি, পরিবারের লোকেরাই মেরে উমাকে কুয়োয় ফেলে দিয়েছেন। ১২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর। পুলিশ গ্রেফতার করেন তাদের।







