খেলাধুলা

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ: সৌদি আরবে বসছে আসর, ছাঁটাই হাজারেরও বেশি ক্রিকেটার

আইপিএলের আগামী মরসুমের আগে অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্যে থেকে হাজারের বেশি ক্রিকেটারকে ছেঁটে ফেলে মোট ৩৫০ জন খেলোয়াড়কে নিলামের জন্য নির্বাচন করা হয়েছে।আগামী ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও নিলামের আসর বসতে চলেছে দেশের বাইরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে।

প্রাথমিকভাবে প্রায় ১৩৯০ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছিলেন। তবে বোর্ডের যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ৩৫০ জন। এই তালিকায় দেশি-বিদেশি মিলিয়ে অভিজ্ঞ এবং ঘরোয়া ক্রিকেটারদের একটি মিশ্রণ দেখা যাচ্ছে জাতীয় দলে খেলা (ভারতীয়)১৬ জন, জাতীয় দলে খেলা (বিদেশি)৯৬ জন,
ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ২২৪ জন,ঘরোয়া বিদেশি ক্রিকেটার ১৪ জন

এই তালিকায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দেওয়া ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারও। তাঁর ন্যূনতম মূল্য ২ কোটি টাকা ধার্য করা হয়েছে। এবারের নিলামে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য মোট আটটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটেগরির মূল্য ২ কোটি টাকা।

ন্যূনতম মূল্য (কোটি টাকা) ক্যাটেগরি ক্রিকেটারের সংখ্যা
২ কোটি প্রথম ৪০ জন
১.৫০ কোটি দ্বিতীয় ৯ জন
১.২৫ কোটি তৃতীয় ৪ জন
১ কোটি চতুর্থ ১৭ জন
৭৫ লক্ষ পঞ্চম ৪২ জন
৫০ লক্ষ ষষ্ঠ ৪ জন
৪০ লক্ষ সপ্তম ৭ জন
৩০ লক্ষ অষ্টম ২২৭ জন

সবচেয়ে বেশি ২২৭ জন ক্রিকেটার রয়েছেন ৩০ লক্ষ টাকার সর্বনিম্ন ক্যাটেগরিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.