রাজনীতি

দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, চরম চটে গেলেন মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে কোন্দল মিটিয়ে নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। যার জন্য পুরোদমে আসরে নেমে পড়েছে রাজ্যের শাসক দল থেকে বিরোধী দলগুলি। অন্যদিকে দলের মধ্যে কোন্দল নিয়ে চরম চোটে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন কোচবিহারে বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দুই মন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখে চরম রেগে গেলেন তৃনমূল সুপ্রিমো। একজন বর্তমান মন্ত্রী উদয়ন গুহ, আরেকজন রবীন্দ্রনাথ ঘোষ। আর দলের এই কোন্দল দেখে চোটে গেলেন মুখ্যমন্ত্রী।

সোমবার কোচবিহারে যাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক সভা করার কথা না থাকলেও বিকেলে প্রশাসনিক বৈঠক করে রাতে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মধ্যে কোন্দল দেখে রেগে গেলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কড়া নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

ভোটের রেকর্ড বলছে, উত্তরবঙ্গে সবসময় কাঁচা ছিল বাংলার শাসকদল। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফলে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ঘাসফুল গজিয়েছে। এদিন সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশী বদন বর্মন। এছাড়াও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বর্তমান মন্ত্রী উদয়ন গুহ। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে সমস্ত গোষ্ঠী দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.