ফের হিন্দু ধর্মের উপর আঘাত হানা হলো বাংলায়। কালীমূর্তির পর বঙ্গে ভাঙা পড়ল বজরংবলীর বিগ্রহ। ধৃতদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে গ্রামবাসী। যা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকৃষ্ণপুর অঞ্চলে সিঙ্গির হাট মোড় এলাকায়। এই ঘটনাটি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন বাংলার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি করেন তিনি।
তার এক্স হ্যান্ডেলে পোস্ট করা লেখা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকৃষ্ণপুর অঞ্চলে সিঙ্গির হাট মোড় এলাকায় অবস্থিত একটি বজরংবলীর মন্দির । গতকাল রাতে ওই মন্দিরে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি ভাঙা হয় বলে অভিযোগ । পাশাপাশি মন্দিরের আরতির মাইকটিও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনকে কড়া পদক্ষেপের দাবি করেন বিরোধি দলনেতা।
তার কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে হিন্দুদের আস্থা এবং বিশ্বাসের উপর এখন প্রতিনিয়ত আক্রমণ ঘটে চলেছে। হিন্দুদের আরাধ্য দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। কাকদ্বীপ থেকে মন্দিরবাজার সর্বত্র এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। খোদ মমতা পুলিশ মা কালীকে প্রিজন ভ্যান-এ তুলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এ দৃশ্য ও রাজ্যবাসী দেখেছে। মমতা পুলিশ জঙ্গি জিহাদীদের গ্রেফতার না করে, উল্টে সনাতনীদের ভাবাবেগ ও অনুভূতিতে আঘাত লাগায় তারা আন্দোলন ও প্রতিবাদ করলে নির্বিচারে তাদের ধরপাকড় করছে।”
তিনি আরো বলেন,” আসলে বর্তমান তোষনকারী সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে, তাই প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে তাদের উৎসাহিত করা হচ্ছে, যে কারণে এই প্রবণতা দিন প্রতিদিন বেড়েই চলেছে।”






