বিনোদন

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে কালো গাউনে আগুন ঝরালেন রণবীর কাপুর ধরণী আলিয়া ভাট

বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান থেকে শুরু করে বরুণ ধাওয়ান প্রায় সমস্ত প্রজন্মের অভিনেতাদের সঙ্গেই জুটি বেঁধেছেন আলিয়া ভাট। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বিভিন্ন চরিত্রে নিজেকে সাজিয়ে তুলে মানুষের মনে জায়গা করে নিয়েছেন নায়িকা। বর্তমানে তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের জননী। তবে তারপরেও তার গ্ল্যামার একটুও কমেনি। এবার বিদেশের মাটিতেই নজর কাড়লেন বলে তারকা। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে হেঁটে সকলের চোখ ধা দিয়ে দিয়েছেন আলিয়া ভাট।

স্টুডেন্ট অফ দ্যা ইয়ার সিনেমা থেকে শুরু করে গাঙ্গুবাইয়ের মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন। বর্তমানে তিনি শুধু একজন পরিচালকের কন্যা নয়। বরং তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর অর্থাৎ সহধর্মিনী। এমনকি তিনি স্বর্গীয় ঋষি কাপুরের পুত্রবধূ। বরং তার অন্যতম পরিচয় হয়ে উঠেছে কাপুর পরিবারের বধু। পাশাপাশি তিনি একজন ফুটফুটে কন্যার জননীয় বটে। তবে তাতে তার ক্যারিয়ারে একটু আঁচ আসেনি। বরং সংসারের পাশাপাশি এখনো গ্ল্যামারেস দুনিয়ায় দাপট দেখাচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ধরা দিয়েছেন এই লাস্যময়ী সুন্দরী। সেই চলচ্চিত্র উৎসবে কালো ফ্লোয়ি গাউনে স্টানিং লুকে প্রমাণ করে দিলেন বিদেশের মাটিতেও নিজের জায়গা করে নিতে পারে ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা। এই উৎসবেই উঠে এসেছি তাঁর আসন্ন সিনেমা স্পাই উনিভার্সের প্রথম নারী কেন্দ্রিক সিনেমা ‘আলফা’। সেই সিনেমা নিয়ে এরই মধ্যেই দর্শকমহলে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেত্রী আলিয়া ভাট জানিয়েছেন,”আগে আমি খুব উদ্যমী ছিলাম, সব করতে চাইতাম। এখনও উৎসাহী, তবে পদ্ধতি অনেক বেশি শান্ত। পুরুষ-কেন্দ্রিক স্পাই ইউনিভার্স যেমন সুপারহিট হয়েছে… নারী-কেন্দ্রিক ছবির জন্য এই ঝুঁকি বড়। কিন্তু আমি প্রস্তুত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.