বিনোদন

ফের বাংলার বড় পর্দা কাঁপাতে চলেছে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা, প্রকাশ্যে ‘দানব’ সিনেমার ট্রেলার

বাস্তবের অনেক রূঢ় ঘটনা হয়তো দৈনিক জীবনে সামনে আসে না। তবে প্রতিনিয়ত ও আমাদের চারিদিকে করো না করো জীবনে ধেয়ে আসে এই ধরনের কঠিন বাস্তব। এবারে সেই ধরনের বাস্তবিক কাহিনীকে তুলে ধরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রীলার সিনেমা ‘দানবে’র মাধ্যমে। সম্প্রতি জমজমাট ট্রেলার ও মিউজিক লঞ্চের পর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

আতিউল ইসলামের পরিচালনায় গড়ে উঠেছে এই ‘দানব’ সিনেমা। যেই গল্পের প্রেক্ষাপটে উঠে এসেছে প্রাণের প্রিয় মানুষকে দেখতে পায় সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্র উমা। সেই মৃতদেহ পোস্টমর্টেমে আনা হলেও হঠাৎই রোটে যায় তার ওপর হয়েছে গণধর্ষণ। তবে আসলে কি ঘটেছে সেটা জানতে গেলে ১২ ই ডিসেম্বর নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে হবে এই সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। এক ঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে গড়ে উঠেছে এই সিনেমা ‘দানব’। সম্প্রতি এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এই সিনেমার বেশ কিছু গান ও ট্রেলার মুক্তি পেয়েছে।

এই সিনেমার প্রধান চরিত্রে নজর কেড়েছেন রুপ্সা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার সহ একাধিক তারকা। এমনকি ছবির পোস্টারে উঠে এসেছে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন। পাশাপাশি এই সিনেমায় সঙ্গীতে দ্বায়িত্বে সামলেছেন সমিধ মুখোপাধ্যায় ও দেবজ্যোতি কার। অন্যদিকে এই সিনেমার সমস্ত গানে কন্ঠ দিয়েছেন জাভেদ আলি থেকে শুরু করে রুপম ইসলামের মতো গায়ক। ছাড়াও সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। এই নৃশংস বাস্তবিক গল্পে তৈরি এই দানব সিনেমা আগামী দিনে মানুষের মনে কতটা জায়গা করতে পারে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.