ফের সেলুলয়েডে ঘটে গেল ছন্দপতন। মাত্র ৫৫ বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন ‘দৃশ্যম’ খ্যাত জনপ্রিয় বলে তারকা আশীষ ওয়ারাং। তার অভিনয় দক্ষতা শুধুমাত্র বলিউডের অন্দরে থেমে থাকেনি। এই তারকাকে তার অভিনয় দিয়ে বাজিমাত করতে দেখা গিয়েছে কখনো মারাঠি সিনেমায় আবার কখনো দক্ষিণী সিনেমায়। এবার তার অকাল প্রয়াণে গোটা বিনোদন জগতেই নেমে এলো শোকের ছায়া।
এর আগে ‘দৃশ্যম’ সিনেমায় পার্শ্ববর্তী চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা আশীষ ওয়ারাং। পাশাপাশি ‘সূর্যবংশী’, ‘মর্দানি’ সিনেমাতেও নিজের অভিনয়ের ছাপ ফেলে গিয়েছেন এই তারকা। এছাড়াও বিভিন্ন ভাষায় একাধিক সিনেমার মাধ্যমে দর্শকমহলে সারা ফেলে দিয়েছিলেন তিনি। যদিও এই তারকাকে কোনদিনও প্রধান চরিত্রের কাজ না করলেও পার্শ্ববর্তী চরিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষের মনের দাগ কেটেছেন। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে চিরকালের জন্য বিদায় নিয়েছেন অভিনেতা আশীষ ওয়ারাং। তাই তার অকাল প্রয়াণে শোকোস্তব্ধ সেনাপ্রেমিরাও। বর্তমানে এই জনপ্রিয় অভিনেতার চলে যাওয়ায় শোক জ্ঞাপন করেছেন বলিউডের প্রথম সারির তারকারা। সেই তালিকায় রয়েছে অক্ষয় কুমার, রণবীর সিং, আমির খান, কারিনা কাপুর, অমিতাভ বচ্চন সহ একাধিক তারকা। সকলেই মনে করছেন আশীষ ওয়ারাংয়ের চলে যাওয়াটা বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি।







