বাংলার গায়িকা ইমন চক্রবর্তী বিশ্বমঞ্চে নাম নথি ভুক্ত হওয়ার পরই ফের সুখবর বাংলার শিল্পীদের জন্য। এবারের অস্কারের দৌঁড়ে বাংলার মোট পাঁচজন শিল্পী সামিল হয়েছেন, যার মধ্যে ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সঙ্গীত পরিচালক রয়েছেন। তাঁরা সেরা মৌলিক গান ও সেরা মৌলিক স্কোরের জন্য নির্বাচন পেয়েছেন।
‘পুতুল’ ছবির বাংলা গান ইতি মা এবং ব্যান্ড অফ মহারাজাস ছবির পঞ্জাবি গান ইশক ওয়ালা ডাকু সেরা মৌলিক গান হিসেবে ৮৯টি গান ও সেরা মৌলিক স্কোর হিসেবে ১৪৬টি গানের মধ্যে স্থান পেয়েছে। এই গানগুলির পিছনে আছেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু, এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়।
ইমনের ইতি মা গানটির সুর দিয়েছেন সায়ন, আর ইশক ওয়ালা ডাকু-র সুরকার হচ্ছেন বিক্রম ঘোষ, গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং এবং ১৭ ডিসেম্বর ১৫টি গান ও ২০টি অরিজিনাল স্কোর নির্বাচন করা হবে। পরবর্তী চূড়ান্ত মনোনয়ন আসবে এই তালিকা থেকেই।
বাংলার এই গুণী শিল্পীরা যদি অস্কারের মঞ্চে জায়গা করে নিতে পারেন, তবে তা বাংলা সঙ্গীতের জন্য আরও একটি গর্বের মুহূর্ত হবে।







