৯০ এ দশকের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার হিসেবে দিয়েছেন দর্শকদের। তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যেত দর্শকেরা। রানি‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’এর মত হিট সিনেমায় অভিনয় করে মন জিতেছেন তার ভক্তদের। তবে একটা সময় ছিল যখন টানা আট মাস সিনেমার জগৎ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় একটি সিনেমাও করতে চাইছিলেন না। চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর পরিবারের সকলে। এমনই সময় পরিচালক যশ চোপড়া রানি মুখোপাধ্যায়ের কাছে ‘সাথিয়া’ ছবির প্রস্তাব নিয়ে হাজির হন। এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, যশ চোপড়া তখন এক তামিল ছবির রিমেক করতে চাইছিলেন, ছবির নাম সাথিয়া। এই সিনেমার প্রস্তাব নিয়েই যশ চোপড়া এসেছিলেনা অভিনেত্রীর কাছে। সেই ছবিতে অভিনয় করতে মানা করে দিয়েছিলেন রানি।
রানি বলেন, সেই সময় মুঝসে দোস্তি কারগি ছবিটি করার পর কাজের বদলে তিনি বাড়িতে বসে ছিলেন। অনেক ছবির প্রস্তাব আসছিল তার কাছে কিন্তু কোনও সিনেমা করতে রাজি ছিলেন না তিনি। অনেকেই বলতেন রানি মুখোপাধ্যায়ের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয় তার খুব একটা সমস্যা হতো না। কিন্তু তার পরিবার তাকে নিয়ে বেজায় চিন্তীত ছিলেন। তখন যশ, রানির মা-বাবাকে অফিস ঘরে তালা বন্ধ করে রানিকে ফোন করে বলেন, “যদি তুমি রাজি না হও, তবে তাঁদের ছা়ড়া হবে না।” তারপরই ছবি করতে রাজি হয়ে যান রানি।







