বিনোদন

আবারও সম্মানীয় স্থানে সত্যজিৎ-এর’পথের পাঁচালী’ ; G20 চলচ্চিত্র উৎসবে উদ্ভাবনী ছবির শিরোপা !

নিজস্ব সংবাদদাতা : আবারও বড় পর্দাতে দেখা যাবে বাঙালির অপু-দুর্গার গল্প। দেশ-বিদেশের বিশেষ অতিথিরাও দেখবে সত্যজিৎ রায়ের পরিচালিত সেই ক্লাসিক চলচ্চিত্রটি।G20 চলচ্চিত্র উৎসবে উদ্ভাবনী চলচ্চিত্র হিসেবে থাকবে বাঙালিদের গর্ব ‘পথের পাঁচালী’।

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (IIC) এবং বিদেশ মন্ত্রকের G20 সচিবালয় দ্বারা এই চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হল G20 সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্কটিকে আরো গভীর করে তোলা। শোনা গিয়েছে, আজ থেকে, অর্থাৎ ১৬ই আগস্ট থেকে শুরু হয়ে ২রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। বাংলা চলচ্চিত্রের সঙ্গে বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) এবং G20 শেরপা অমিতাভ কান্ত এই উৎসব উদ্বোধন করবেন।

জানা গিয়েছে, এই G20 চলচ্চিত্র উৎসবে ১৬টি পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক চলচ্চিত্র দেখানো হবে। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার ‘উই আর স্টিল হিয়ার’, ব্রাজিল, জাপানের ‘অ্যারিস্টোক্র্যাটস’ ও ‘মেজক্যুইট’স হার্ট সহ মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ার ছবিও। কিন্তু সবকিছুর শুরুতে অর্থাৎ উদ্ভাবনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিত্‍ রায়ের (Satyajit Ray) ‘পথের পাঁচালী’।

বাঙালির আবেগের সাথে সবসময় জড়িয়ে রয়েছে এই ‘পথের পাঁচালী’র প্রত্যেকটি চরিত্র তথা অপু, দুর্গা,সর্বজয়া।যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের কাছে এই চলচ্চিত্রটি চিরস্মরণীয়।১৯৫৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি ,আজও রয়েছে বিশ্বসেরা। সত্যজিত্‍ রায়ের ক্লাসিক চলচ্চিত্র গুলির মধ্যে ‘পথের পাঁচালী’ বিশ্বের ১০০টি সেরা সিনেমার তালিকায় ৩৫তম স্থানে রয়েছে। এবার সেই চলচ্চিত্রের ম্যাজিক দেখবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রত্যেকটি সিনেমা বিনামূল্যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের সিডি দেশমুখ অডিটোরিয়ামে দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.