বিপাশা বসু বেশ কিছু মাস আগেই মা হয়েছেন। এই মুহূর্তে তার জীবন, তার মেয়ে দেবীকে নিয়ে ব্যস্ত। যার ফলে তিনি অভিনয় জীবন থেকেও ব্রেক নিয়েছেন। মাতৃত্বকালীন সময়ে তার বেশ কিছুটা ওজন বেড়েছে। নায়িকা সেই কারণে জিমে যাওয়ার সময় ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে উঠেছিল। বিপাশা জিমের সামনে , কালো জিম ওয়ার পরে নিজেকে ফিট রাখার জন্য হাজির হয়ে ছিল। সেই মুহূর্তে ক্যামেরার সামনে তিনি বলেন “আরে ভাই, ওজনটা তো কমাতে দিন”।
মা হওয়ার পর ওজন বেড়েছে বিপাশার। যার ফলে তাকে সোশ্যাল মিডিয়াতে একাধিক বার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সেই সব কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এই মুহূর্তে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তার মেয়ে দেবী। তাই নায়িকা নিজের খেয়ালকে উপেক্ষা করে জীবনে মেয়েকে নিয়ে ব্যস্ত। এই নিয়ে তিনি বলেছেন, “এই মুহূর্ত দেবীই আমার কাছে অগ্রাধিকার পেয়ে থাকে। আমার চোখ খোলা থাকুক অথবা বন্ধ, আমার সব কিছু জুড়ে শুধু দেবীরই আনাগোনা। যে মুহূর্তেই আমি বাইরে যাই, মনটা উচাটন করতে থাকে যে কখন আমি বাড়ি ফিরব, কখন এসে আমার মেয়েটাকে কোলে নেব। যদি তালিকা তৈরি করতে হয়, তবে সেই তালিকায় দেবী রয়েছে একদম প্রথমে, দ্বিতীয় স্থানে রয়েছি আমি নিজে আর তৃতীয় স্থানে রয়েছে আমার স্বামী করণ সিং গ্রোভার।”







