বিনোদন

‘পয়জন বেবি’ গানে উষ্ণতা ছড়ালো মালাইকা অরোরা ও রশ্মিকা মন্দানা

বলি দুনিয়ায় অন্যতম জনপ্রিয় নায়িকাদের মধ্যে নাম রয়েছে অভিনেত্রী মালাইকা অরোরা ও রশ্মিকা মন্দানার। ৫২ বছর বয়সে এসেও নায়িকা মালাইকা অরোরার ফিটনেস নিয়েও ব্যাপক প্রশংসা রয়েছে বিনোদন জগতে। এমনকি একের পর এক হিট সিনেমার পর বলিউডেও বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। এবার একটি আইটেম গানে হট লুকে ধরা দিলেন ২ তারকা।

চলচিত্র জগতে অন্যতম সাহসী অভিনেত্রী বলতে উঠে আসে মালাইকা অরোরার নাম। তাই তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন। তবে তারপরেও পারফরমেন্স শুরু করলে আজও তিনি আগুন ঝড়ান। অন্যদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেলেও বলিউডে এসে রণবীর কাপুর থেকে শুরু করে ভিকি কৌশল ও সালমান খানের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। এবার থাম্মার মিউজিক অ্যালবামের শেষ গান ‘পয়জন বেবি’। সেখানেই আলাদা ভাবে নজর কেড়েছেন এই ২ জনপ্রিয় নায়িকা।

এই গানে প্রথম থেকে ডান্স ফ্লোর কাঁপাতে দেখা যায় মালাইকা অরোরা। পরের দিকে আয়ুষ্মান খোরানা সঙ্গে রশ্মিকা মন্দানা মঞ্চে প্রবেশ করেন। এই আইটেম গানটি শোনা গেছে জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর ও দিব্যা কুমারের কন্ঠে। এরইমধ্যে এই গান সমাজ মাধ্যমে আলাদা ভাবেই নজর কেড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.