খেলাধুলা

অবসর ভাঙলেন ভিনেশ ফোগাট, অলিম্পিক পদকের লক্ষ্যে মা হওয়ার ৫ মাসের মধ্যেই ফের কুস্তির ম্যাটে!

অলিম্পিকের পদক জেতার স্বপ্ন অধরাই ছিল গত বছর। সেই কারণে হতাশ হয়ে কুস্তি থেকে বিদায় নিয়েছিলেন তারকা খেলোয়াড় ভিনেশ ফোগাট। তবে এখন তিনি সেই সিদ্ধান্ত বদলালেন। সব জল্পনার অবসান ঘটিয়ে ভিনেশ পুনরায় কুস্তির ম্যাটে নামার ঘোষণা করেছেন। তার পাখির চোখ আসন্ন অলিম্পিক গেমসে ভারতের হয়ে পদক জেতা।

গত বছর ভিনেশের জন্য ছিল বিতর্ক আর যন্ত্রণার। কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে তিনি ছিলেন অন্যতম প্রতিবাদী মুখ। সেই কঠিন পরিস্থিতির মধ্যে সামান্য অনুশীলন করেই তিনি অলিম্পিকে নেমেছিলেন। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে ফাইনালে পৌঁছালেও, ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে তাকে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হয়। অন্তর্ঘাত এবং অন্যায়ের অভিযোগ তুলে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেও হতাশ হন। প্যারিস থেকে খালি হাতে ফেরার পরই তিনি খেলা ছাড়ার কথা ঘোষণা করেন।

কুস্তির জীবন থামিয়ে তিনি এরপর রাজনীতিতে পা রাখেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জুলানা আসনে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিজেপির যোগেশ কুমারের কাছে হেরে বিধায়ক হন। ব্যক্তিগত জীবনে চলতি বছরের জুলাই মাসে তার পুত্র সন্তানের জন্ম হয়েছে। মা হওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই সেই হারানো গৌরব ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে ম্যাটে ফেরার সিদ্ধান্ত নিলেন হরিয়ানার এই লড়াকু কন্যা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.