বিনোদন

‘ম্যায় হুঁ না’ সিনেমার সিক্যুয়েলে চমকপ্রদ চরিত্রে থাকবেন বলিউডের বাদশা

‘ম্যায় হুঁ না’ সিনেমাটি ৯০ দশকের সকলের জন্যই বেশ নস্টালজিয়া। শাহরুখ খানের নস্টালজিয়া সিনেমাগুলির মধ্যে অন্যতম হলো এই সিনেমাটি। এবার সেই আবেগ নিয়েই বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল। তবে বর্তমানে নায়করা বেশিরভাগ গ্যাংস্টারের ভূমিকায় বেশ জনপ্রিয়তা অর্জন করছেন। সেরকমই এবার এক চরিত্রে বড়পর্দায় ফিরতে চলেছেন ‘ম্যায় হুঁ না ২’ সিনেমা।

ফারাহ খানের কিং সিনেমায় এরই মধ্যে দৈত্য চরিত্রে অভিনয় করছেন। জোর কদমে চলছে এই সেই সিনেমার শ্যুটিং। সেই সিনেমার শ্যুটিং শেষ হতেই কাজ শুরু হবে ‘ম্যায় হুঁ না ২’-এর চিত্রনাট্য নিয়ে। এই সিক্যুয়েল সিনেমার গল্প সোনার পরেই এই সিনেমার বিষয়ে নিশ্চিত করবেন কিং খান। তবে এখনো পর্যন্ত সিনেমা নির্মাতার তরফে জানা গেছে সেই পুরনো দেশ প্রেম নিয়েই গড়ে উঠবে এই সিনেমার দ্বিতীয় পর্ব। পাশাপাশি সেই একই আবেগ ধরে রাখতে পুরনো পর্বের সমস্ত কলাকুশলীরা থাকবে এই ‘ম্যায় হুঁ না ২’ সিনেমায়। সব মিলিয়ে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের সিনেমা নিয়ে বেশ উন্মাদনা রয়েছে দর্শক মহলে।

তবে এই সিনেমার অন্যতম চমকপ্রদ দিক হতে চলেছে বলিউড বাদশার চরিত্র। শাহরুখ খানকে ফের কিং সিনেমার মতোই দেখা যাবে দ্বৈতের ভূমিকায়। এমনকি জানা যাচ্ছে তিনি থাকবেন এক্কেবারে ২টি বিপরীত চরিত্রে। এছাড়াও এই সিনেমায় নায়ক শাহরুখ খান ছাড়াও সুস্মিতা সেন, সুনীল শেট্টি, জায়েদ খান ও অমৃতা রাও সহ বিভিন্ন পুরনো তারকাদের অভিনয় করতে দেখা যাবে। বড় পর্দায় সেই পুরনো ‘ম্যায় হুঁ না’ সিনেমার নস্টালজিয়া ম্যাজিক দেখতে দর্শকমহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.