ক্রাইমরাজ্য

বিবাহিত মহিলার নগ্ন ছবি ভাইরাল করার অভিযোগ উঠল বিজেপি নেতার উপর

ভিডিও কলে মহিলার নগ্ন ছবির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ব্ল্যাকমেল করে গ্রেফতার বিজেপি নেতা। এমন জঘন্য ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা বিবাহিত এবং তার স্বামী একজন ব্যবসায়ী। তার স্ত্রীর নগণ্য ছবি ভাইরাল করার অভিযোগ উঠেছে সিউড়ির কড়িধ্যা এলাকার ব্রজের গ্রামের ১৯৯ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতির ওপর।

বিজেপির বুথ সভাপতির সঙ্গে ওই মহিলাটির আলাপ হয় ফেসবুকে। তারপরই ঘনিষ্ঠ হয়ে তারা। এবং এও জানা গেছে হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যাট এ দিনের পর দিন কথা বলতো তারা। সেই ভিডিও চ্যাট করার সময়ই কোন এক গোপন মুহূর্তের স্ক্রিনশট নিয়ে রেখেছিল ওই বিজেপি নেতা। সেই ছবি দিয়ে প্রথমে মহিলাটির স্বামীকে ব্ল্যাকমেইল করে ৫ লক্ষ টাকা দাবি করে ওই নেতা। তারপরই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার।

ওই পরিবারের অভিযোগ পাওয়ার পরই ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। তারপর তাকে আদালতে পেশ করা হলে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা বলেন,”এখনকার প্রযুক্তিতে ছবি নিয়ে যা হয় তাই করা হয়েছে। তবে সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.