ক্রাইম

হাড় কাঁপানো ঠান্ডায় মৃত এক স্কুল পড়ুয়া

হার কাঁপানো ঠান্ডা সহ্য করতে না পেরে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলায়। মৃত স্কুল পড়ুয়ার নাম মণীশ কুমার(১০)।

সূত্রের খবর, আদর্শ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া স্কুলে প্রার্থনার সময় হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিক অনুমান ঠান্ডা সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। মৃত পড়ুয়ার দাদা জানান, প্রত্যেকদিন মত ঘটনার দিনও স্কুলে গিয়েছিল ওই বালক। এরপর হঠাৎই স্কুল থেকে খবর যায় যে তার ভাই অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর তড়িঘড়ি তারা হাসপাতালে ছুটে গেলে প্রথমে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরই জানা যায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এরপরই ওই মৃত পড়ুয়ার বাড়ির লোক হাসপাতালে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসে চকিয়া থানার পুলিশ।

মৃত ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে তবেই জানা যাবে আসল মৃত্যুর রহস্য বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অফিসার ধনঞ্জয় কুমার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.