দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। যে এসআইআর (Special Intensive Revision) নিয়ে রাজনৈতিক মহলে টানাপোড়েন, অভিযোগ-পাল্টা অভিযোগ চলছিল, তার ফলাফল এল প্রকাশ্যে। খসড়া তালিকায় কার নাম রয়েছে, কার নাম বাদ পড়েছে—সবই এখন জনসমক্ষে।
ভোটাররা মুহূর্তের মধ্যেই নিজের তথ্য যাচাই করতে পারবেন। মোবাইল ফোন থাকলেই যথেষ্ট—ECINET অ্যাপ ডাউনলোড করে নাম যাচাই করা যাচ্ছে।
Google Play Store থেকে ECINET অ্যাপ ডাউনলোড করে ‘Search Your Name in Voter List’ অপশনে ক্লিক করলে ভোটার আইডি বা EPIC নম্বর দিয়ে সার্চ করা যাবে। নাম থাকলে সঙ্গে সঙ্গেই ভেসে উঠবে ভোটারের সমস্ত তথ্য।
এছাড়াও, বাদ পড়া নামের তালিকা দেখতে লগ ইন করা যাচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে।
ceowestbengal.wb.gov.in/asd_sir—এই লিঙ্কে ঢুকেই ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নামের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নাম রয়েছে কি না, তাও যাচাই করা সম্ভব।
খসড়া তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ার সম্ভাবনা। এখন নজর—আপত্তি ও সংশোধনের পর চূড়ান্ত তালিকায় কী বদল আসে।







