সম্প্রতি দ্বিতীয়বার মা বাবা হয়েছেন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা ও অভিনেতা-প্রযোজক বিষ্ণু বিশাল। গত এপ্রিলে কন্যাসন্তান জন্মের পর এক অভিনব উদ্যোগ নেন জ্বালা। তিনি তাঁর বুকের দুধ অর্থাৎ ব্রেস্ট মিল্ক সদ্যজাত শিশুদের জন্য মিল্ক ব্যাংকে দান করেন। তাঁর বক্তব্য, যারা প্রি ম্যাচিউর বা যাদের মা নেই তাদের জন্য বুকের দুধ অত্যন্ত প্রয়োজনীয়। তখন তাদের জন্য ত্রাতা হয়ে দাঁড়ায় মিল্ক ব্যাংক। তাঁর অনুরোধ, এই ব্যাপারে সবাই জানুন, সবাই শেয়ার করুন এবং মিল্ক ব্যাংকগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা
করুক। উল্লেখ্য, গত চার মাস ধরে তিনি এই কাজ করছেন।নিজের এক্স হ্যান্ডেলে জ্বালা এই খবর দিয়েছেন।
এক সাক্ষাৎকারে জ্বালা গুট্টার স্বামী বিষ্ণু বিশাল জানান জ্বালার সন্তান ধারণে অনেকদিন ধরে অসুবিধা হচ্ছিল তাঁর বয়সের কারণে। বর্তমানে জ্বালার ৪১ বছর বয়স। দীর্ঘ আইভিফের পাঁচ ছটা ব্যার্থ সাইকেলের তাদের সাহায্য করেন বলিউডের মিঃ পারফেকশনিস্ট আমির খান। তিনি জ্বালা ও তাঁর স্বামীকে মুম্বাইয়ে চলে আসার পরামর্শ দেন। ১০ মাস তিনি জ্বালাকে নিজের পরিবারের সঙ্গে রাখেন এবং এক ডাক্তারের অধীনে জ্বালার চিকিৎসা করান। এরপরই সতানসম্ভবা হন জ্বালা এবং তাদের কন্যাসন্তানের জন্য হয়। দম্পতির অনুরোধে, আমির কন্যাসন্তানের নাম দেন মীরা। জ্বালার এই উদ্যোগ কে প্রশংসিত করেছে নেটিজেনরা ।







