“খেলা হবে ” ছবিতে প্রথমবারের মতো প্রসেনজিতের সাথে একই পর্দায় দেখা যাবে পরিমণিকে। খুশির আমেজ টলিপাড়ায়।
মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।বাকি টলিউড ইন্ডাস্ট্রির কারও নাম এখনও জানা যায়নি। তবে মিশা সওদাগর গোমর বলেন “খেলা হবে’ ছবিতে থাকছেন প্রসেনজিত্। সেই হিসেবে প্রসেনজিতের সাথে পরীমণির এটিই প্রথম কোনো কাজ। একটি বিশেষ চরিত্রে প্রসেনজিত্ থাকছেন। মিশা সওদাগর বলেন, ‘আমার টানা শুটিং চলছে। এর ভেতরে তাপস ভাই বললেন আমাকে এই কাজটির কথা। গল্পটি আমার কাছে দারুণ লাগলো। তাই অন্য ছবির শিডিউল থেকে সময় বের করে এই ছবির জন্য ডেট দিলাম। প্রসেনজিতের সাথে আমার বেশকিছু সিকোয়েন্সও রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।”
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবরের মধ্যে “খেলা হবে “শুটিং সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।টিএম ফিল্মসের কর্ণধার ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস ইতোমধ্যেই দুটি প্রজেক্টের ঘোষণা করে দিয়েছেন। যেটার একটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। ছবির নাম কিংবা শিল্পী সংক্রান্ত কোনো তথ্যই এখনও প্রকাশ করেননি তারা।নারায়ণগঞ্জের এক রাজনীতিবিদের মুখ থেকে আসা “খেলা হবে” সংলাপটি সীমান্ত ছাড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি অঙ্গনেও চর্চিত হয়েছে এবং ইহা বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে বেশ পরিচিত।শুধু তাই নয় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’নামে সদ্য প্রকাশিত বলিউড সিনেমাতেও এই সংলাপটি ব্যবহৃত হয়েছে।অন্যদিকে এই উক্তিটি নিয়ে টলিউডের ওয়েব সিরিজে ‘আবার প্রলয়’-তে এই শিরোনামে একটি গানে।
সংবাদ মাধ্যমকে পরিমণি বলেন,”কলকাতায় আমার এত বিশাল ভক্ত রয়েছে তা আমার জানা ছিল না। কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে আমি টের পেয়েছি। সত্যিই ওদের ভালোবাড়িতে আমি ধন্য।”তিনি আরও বলেন, “খেলা হবে ” সিনেমা নিয়ে অফিশিয়ালি আমি কোনো কিছুই বলতে নারাজ। তবে বড় ধরনের আয়োজনে একটি কাজ হচ্ছে। প্রসেনজিত্ দার সাথে কাজ করাটা একটা বড় অভিজ্ঞতা হবে আমার জন্য। অংশু ভাইয়ের নির্দেশনা, তাপস ভাই-মুন্নি ভাবীর প্রযোজনায় কাজটি যে এ যাবতকালের আমার একটি সেরা কাজ হতে চলছে এটুকু আঁচ করতে পারছি। কাজটি যাতে ঠিকঠাক করে ফিরতে পারি সেই প্রাথনাই করবেন।'”অন্যদিকে এই ছবির প্রযোজক এবং পরিচালক শুটিং লোকেশন, কলকাতার কাস্টিং নিয়ে কিছুই জানাননি সংবাদ মাধ্যমকে।







