জেলারাজনীতি

আসন্ন নির্বাচনে বাবরি মসজিদই হাতিয়ার ! ৯০ আসনের দাবী হুমায়ূনের

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর , নিজেই নতুন দল গড়ছেন হুমায়ূন । আর যাকে ঘিরে এত বিতর্ক , সেই বাবরি মসজিদকেই , হুমায়ূন আসন্ন নির্বাচনে হাতিয়ার করতে চলেছেন বলে জানা গিয়েছে । তার দাবী , বাবরি মসজিদ তৈরি করতে হলে , ৯০ আসনে জেতাতে হবে হুমায়ুনের দলকে। তবে ৯০ আসনই কেনো ? সেকথাও স্পষ্ট করলেন হুমায়ূন ।

হুমায়ূন কবীর বলেন, “বাবরি মসজিদের ওখানে আমি সকালে এসেছিলাম। মানুষ প্রচুর প্রচুর টাকা দিচ্ছে। মসজিদের জন্য শুধু টাকা দিয়ে সহযোগিতা করলে হবে না। সঙ্গে ভোটও দিন। কারণ বিজেপি কিংবা তৃণমূল যদি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে, তাহলে কেউ মসজিদ তৈরি করতে দেবে না।”

এরপরই ভরতপুরের বিধায়কের দাবী, “৯০টি আসনে আমাকে জেতান। তাহলে সরকারের চাবিকাঠি আমার হাতে থাকবে। আর না হলে আপনারা এত ইট দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন, সেইসব টাকা কাজে লাগাতে পারব না। বিজেপি, তৃণমূল কেউ বাবরি মসজিদ করতে দেবে না।”

প্রসঙ্গত , মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, ৬ ডিসেম্বর , বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ূন । শিলান্যাসের দিনে যেমন দেখা গিয়েছে , দূরদূরান্ত থেকে আসা মানুষদেরও মাথায় করে ইট বয়ে নিয়ে আসতে , তেমনই শিলান্যাস এর পর থেকেই বাবরি মসজিদ তৈরির জন্য উপচে পড়ছে ডোনেশন । আর এসবের মাঝেই , হুমায়ূন ঘোষণা করেন ২২ তারিখ নতুন দল গঠনের কথা । তবে তার দাবী , ৯০ টি আসন পাওয়াতেই হবে দলকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.