বিনোদন

‘ধুরন্ধরে’র সাফল্যের রথের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির

বর্তমানে বক্স অফিসের দাপিয়ে ব্যবসা করছে রণবীর সিং অভিনীত সিনেমা ধুরন্ধর। যেরকম এই সিনেমা মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে ঠিক একইভাবে বিতর্কেও জড়িয়েছে এই সিনেমা। এবারে সেই কোটি টাকার ব্যবসা করা সিনেমা নিয়ে কড়া বার্তা দিলেন ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। রীতিমতো একটি ইউটিউব ভিডিও দিয়ে সেই সিনেমার জনপ্রিয়তা ফেলে দেওয়ার হুঙ্কার দিয়েছেন তিনি।

প্রথম থেকেই ধুরন্ধর সিনেমা চর্চায় রয়েছে। এই সিনেমা বড় পর্দায় আসার আগে থেকেই বিতর্কে শুরু হয়ে গিয়েছে। তবে সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পাওয়ার পরেও যেন পিছু ছাড়ছে না বিতর্ক। তবে এরই মধ্যে এই সিনেমা বক্স অফিসে প্রায় ৩০০ কোটির উপরে ব্যবসা করে ফেলেছে। তবে জনপ্রিয়তা পেলেই বাকি বিতর্ক থেকেই যাচ্ছে। এবার নতুন করেই বিতর্কে ঘৃতহতি দিলেন খ্যাতনামা ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। তিনি রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানালেন তার একটি ইউটিউব ভিডিও দিয়ে এই প্রোপাগান্ডা সিনেমার ৩০০ কোটির রেকর্ড ভাঙবেন। সপ্তাহান্তের সন্ধ্যায এক্স-হ্যান্ডেলে এই ধরনের পোস্টের মাধ্যমে নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

এ প্রসঙ্গে এক্স হান্ডেলে পোস্ট করে ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি জানিয়েছেন, “এই ৩০০ কোটির প্রোপাগান্ডা সিনেমাকে ধূলিসাৎ করার জন্য একটা ইউটিউব ভিডিওই যথেষ্ট। আর আমি নিশ্চিত করে বলছি যে এই ভিডিওটা দেখার পর ‘ধুরন্ধর’ নিয়ে আপনার অত্যন্ত খারাপ ধারণা জন্মাবে। ওঁরা এই ভিডিওটার জন্য প্রস্তুত নন। আজ রাতেই রিলিজ করব ভিডিওটা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.