বিনোদন

অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘প্রজাপতির ২’ এর ট্রেলার

ফের বড়পর্দায় বড়দিনের বড় চমক তারকা দেবের। টলিউডের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর অর্থাৎ অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন ও দেবের জুটি মাতাতে চলেছে বড় পর্দা। পাশাপাশি ফের তাঁদের সঙ্গী হয়েছেন পরান বন্দ্যোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী। এবার প্রকাশ্যে এলো সেই সিনেমার বহু অপেক্ষাকৃত ট্রেলার। বেশ হাসিঠাট্টা খুনসুটি মধ্যেও আত্মবিশ্বাসের সুর শোনা গেল প্রযোজক তথা নায়ক দীপক অধিকারীর গলায়।

এর আগে এই শীতের সময় বড়পর্দায় উড়েছিল প্রজাপতি। সেই প্রজাপতির রং এক্কেবারে মানুষের মনে দাগ কেটে গিয়েছিল। পাশাপাশি নতুন করে মিঠুন চক্রবর্তী ও দেবের বাবা-ছেলের জুটি সাধারণ মানুষকে আবেগে ভাসিয়েছিল। সেই আবেগ মাখা জুটি ফের বড় পর্দায় উড়তে চলেছে প্রজাপতি ২-এর মধ্যে দিয়ে। এমনকি এরই মধ্যে মুক্তি পেয়েছে এই সিনেমার ৪টি গান। সবকটি গানই মানুষের মনে জায়গা করেছে। এছাড়াও প্রত্যেকটি গানই ভিন্ন স্বাদের। তার মধ্যে ইরিকা পালের সঙ্গে রোমান্টিক গান ‘হাসলি কেন’ আলাদাভাবে প্রাধান্য পেয়েছে মানুষের কাছে। এছাড়াও বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোর গানের তালে পা মিলিয়েছেন নায়ক। যেখানে দর্শকমহল খুঁজে পেয়েছে সেই পুরনো দেবকে।

সোমবার সেই সিনেমায় ট্রেলার লঞ্চ করল জমজমাট ভাবে। মুহূর্তের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে সেই সিনেমা ট্রেলার। একজন বাবার সন্তানদের জন্য কিভাবে জীবনের লড়াই করে যায় সেটাই তুলে ধরা হয়েছে এই সিনেমার গল্পে। এমনকি সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিল গোটা প্রজাপতি ২-এর টিম। তবে যদিও দেব এই লড়াই টাকে খুব একটা সহজ ভাবে নিচ্ছে না। যেহেতু একইসঙ্গে মুক্তি পাচ্ছে ‘মিতিন মাসি’ ও ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমা। যদিও তিনি তিনটি বাংলা ছবি মানুষকে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। তবে তিনি ভালোবাসা দিতে বলেছেন শুধুমাত্র ‘প্রজাপতি ২’কে। পাশাপাশি এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কিন্তু দেবের কন্ঠে শোনা গিয়েছিল বেশ আত্মবিশ্বাসের সুর। অন্যান্য সময় মত এবারও এই সিনেমাও ব্লকবাস্টার হবে বলেই মনে করছে সকলে। তবে এখন শুধু দেখায় বাক্স অফিসের শেষ হাসিটা কে হাসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.