রাজ্য

ওড়িশায় স্যান্টা টুপি বিক্রি করা নিয়ে হকারকে হেনস্থা ,ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

হিন্দু রাজ্যে স্যান্টা ক্লজের টুপি বিক্রি করা যাবে না এই দাবি জানায় হিন্দুবাদী এক যুবক। এক দরিদ্র হকার রাস্তার পাশে বসে বড়দিনের সামগ্রী বিক্রি করছিল । হিন্দু রাজ্যে স্যান্টা ক্লজের টুপি বিক্রি করা নিয়ে এক যুবককে সেই হকারকে হেনস্থা করতে দেখা যায় । সম্প্রতি কলকাতার ব্রিগেডে গীতা পাঠের সমাবেশে চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে এক হকারকে হেনস্থা হতে হয়। এরপর দীর্ঘদিন ধরে চলে বিতর্ক। এবার প্রায় একই রকম ঘটনা ঘটল ওড়িশায়। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে , ওড়িশার ফুটপাতে স্যান্টা টুপি বিক্রি করছিল এক হকার। কিছুক্ষণের মধ্যে একটি সাদা গাড়ি করে দুইজন যুবক এসে ওই হকারকে স্যান্টা টুপি বিক্রি নিয়ে হেনস্থা করতে থাকে। তারা বলেন, “হিন্দু রাষ্ট্র’ এবং ভগবান জগন্নাথের ভূমি, এখানে ‘খ্রিস্টানদের জিনিসপত্র বিক্রি করা চলবে না।” তারা হকারের ধর্ম জিজ্ঞাসা করলে বিক্রেতা বলেন , তিনি রাজস্থানে থাকেন এবং তিনিও হিন্দু। এরপর ওই যুবক বলেন , “এটা ভগবান জগন্নাথের দেশ। এখানে শুধু তাঁর শাসনই চলবে। হিন্দু হয়ে তোমরা এটা কী ভাবে করছ? যদি কিছু বিক্রি করতেই হয়, তবে ভগবান জগন্নাথের জিনিসপত্র বিক্রি করো। তাড়াতাড়ি সব গুটিয়ে এখান থেকে চলে যাও।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.