রাজ্য

SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নয়, মামলাকারীদের আর্জি খারিজ করল হাইকোর্ট!

কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস স্পষ্ট জানিয়ে দিলেন—SSC নিজের নিয়মেই চলতে পারে। মামলাকারীদের আর্জি সরাসরি খারিজ।

এদিকে আগেই শোনা গিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শূন্যপদে নিয়োগ করা যাবে। সেই প্রেক্ষিতেই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে SSC। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, “নিয়োগ পদ্ধতি SSC-র নিজস্ব বিষয়। আদালতের নির্দেশ মান্য করেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।”

কিন্তু মামলাকারীদের দাবি ছিল, পুরনো নিয়োগ দুর্নীতির ফলেই বাতিল হয়েছিল প্যানেল। এখন SSC নতুন নিয়ম এনে যোগ্যতার মান বদলে ফেলেছে, যা সম্পূর্ণ বেআইনি। তাঁদের পক্ষে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “শূন্যপদে সেই প্রার্থীদেদেরই সুযোগ থাকা উচিত, যাঁরা আগেই পরীক্ষা দিয়ে বসে আছেন।”

তবু শেষমেশ আদালতের পর্যবেক্ষণ—SSC ঠিকভাবেই নিয়ম অনুসরণ করেছে। ফলে হাইকোর্ট জানিয়ে দিল, এই মুহূর্তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হস্তক্ষেপ করার কোনও যুক্তি নেই।

SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন: “যোগ্যতা থাকলে নতুন প্রক্রিয়ায় বসতেই পারেন প্রার্থীরা। এতে অসুবিধা কোথায়?”

তবে এখানেই থেমে নেই মামলাকারীরা। তারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে।

নজরে এখন সুপ্রিম কোর্ট—শেষ কথা কী বলে দেশের শীর্ষ আদালত?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.