চাকরি

সরকারি কর্মীদের বেতন-ভাতা ও পেনশন পুনর্বিন্যাসে মতামত চাইল সপ্তম পে কমিশন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় উদ্যোগ নিল নবান্ন। কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, পদোন্নতি, পেনশন-সহ একাধিক অবসরকালীন সুবিধা নতুন করে পর্যালোচনা ও পুনর্বিন্যাসের লক্ষ্যে সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে মতামত চাইল সপ্তম পে কমিশন।

মতামত ও লিখিত স্মারকলিপি জমা দেওয়ার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছে কমিশন। জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র ওই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই যাবতীয় প্রস্তাব ও পরামর্শ জমা করা যাবে। ই-মেল, ডাকযোগে পাঠানো নথি, অন্য কোনও হার্ডকপি কিংবা সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে না।

প্রসঙ্গত, গত ২২ জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন গঠনের সরকারি রেজোলিউশন প্রকাশ করা হয়। তার পরেই নির্দেশিকা জারি করে সাধারণ মানুষ এবং সরকারি কর্মীদের কাছ থেকে মতামত সংগ্রহের প্রক্রিয়া শুরু করল কমিশন।

সরকারের এই উদ্যোগে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধন, বকেয়া সুবিধা এবং পেনশন সংক্রান্ত পরিবর্তনের প্রত্যাশায় থাকা রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.