রাজ্য

শুনানির আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে কড়া অবস্থান নির্বাচন কমিশনের

সম্প্রতি SIR প্রক্রিয়ার মধ্যে শেষ হয়েছে এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। এবার শুরু হবে হিয়ারিংয়ের পর্ব। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে প্রক্রিয়া স্বচ্ছ বজায় রাখতে বিস্তারিত ভাবে নির্দেশিকা জারি করল কমিশন। নতুন নাম অন্তর্ভুক্তি, মৃত ভোটারের নাম বাতিল কিংবা অন্যান্য সংশোধনের জন্য যেসব ভোটার ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম পূরণ করেছেন, তাঁদের অভিযোগের শুনানি করবেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসাররা।

কমিশনের নির্দেশ অনুসারে, বিএলও নিজ নিজ বুথ ও ভোটকেন্দ্রে গিয়ে সরেজমিনে এই শুনানির কাজ সম্পন্ন করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানির জন্য যেসব আবেদন গৃহীত হবে, সেইগুলি ৯, ১০ ও ১১ নম্বর তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হবে। এই তালিকা সংশ্লিষ্ট কেন্দ্রের বিএলওই নথিভুক্ত ও প্রকাশ করবেন। কমিশনের দাবি, এতে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ একাধিক নেতা-কর্মী। তাঁদের অভিযোগ, একাধিক জীবিত ব্যক্তির নাম ভুলবশত মৃত ভোটারের তালিকায় তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও চণ্ডীতলার কাউন্সিলর সূর্য দে’র নামও জীবিত অবস্থায় মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ ওঠে। এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের নিরীক্ষে মাইক্রো অবজারভার নিয়োগ প্রসঙ্গে কমিশন স্পষ্ট করে জানায়, রাজ্যের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদেরই মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তাঁরা সরকারি কর্মী হিসেবেই দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ৫ই জানুয়ারি দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, জাতীয় নির্বাচন কমিশনার ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা। পশ্চিমবঙ্গের নির্বাচন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ই থাকবে বৈঠকের মূল আলোচ্য বিষয়।
অন্যদিকে, বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর অভিযোগ, এখনও যথেষ্ট সংখ্যক ভুয়ো ভোটারের নাম বাদ যায়নি। এই বিষয়টি নিয়েও কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এতিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.