বাংলাদেশের আন্দোলনের আঁচ পড়েছে সংবাদ মাধ্যমেও। ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যু হতেই বাংলাদেশের যুব সমাজ গর্জে উঠেছে। এই আন্দোলনে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগানো হয় , হিন্দু যুবককে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন লাগানো হয়েছে। এই বিক্ষোভকারীদের আন্দোলনের রোশালন এসে পড়েছিল ‘প্রথম আলো ‘ সংবাদ মাধ্যমের অফিসে। পরবর্তীতে ‘ডেইলি স্টার ‘ সংবাদ মাধ্যমেও চলে হামলা। ফের টার্গেট বাংলাদেশের আরেক সংবাদ মাধ্যম। এবার অ্যাটাক করার হুমকি দেওয়া হয়েছে ‘গ্লোবাল টিভি ‘র প্রধান নাজনিন মুন্নিকে।
স্থানীয়রা জানিয়েছে, গত ২১ ডিসেম্বর একদল আন্দোলনকারী ‘গ্লোবাল টিভি ‘ র তেজগাঁওয়ের দফতরে হামলা করে। ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নিজেদের দাবি করে ওই যুবকেরা। তারা ওই সংবাদ মাধ্যমের প্রধান নাজনিন মুন্নিকে বরখাস্ত করার দাবি তোলে। তারা আরও হুমকি দেয় , যদি ‘গ্লোবাল টিভি’ থেকে নাজনিন মুন্নিকে অপসারণ করা না হয় তাহলে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ এর মত তাদের দফতরেও আগুন লাগানো হবে।
ওই মহিলা সাংবাদিক নাজনিন মুন্নি জানায় , তাকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। ৭ থেকে ৮ জন তাদের দফতরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। তিনি আরো জানায় , শরিফ ওসমান হাদির খবর গ্লোবাল টিভিতে ঠিকভাবে সম্প্রচার করা হচ্ছে না বলে অভিযোগ তোলে আন্দোলনকারীরা। এরই সাথে ওই যুবকেরা মুন্নিকে আওয়ামী লীগের সমর্থক বলে দাবি তোলেন। তারা গ্লোবাল টিভিকে দুইদিনের সময় দিয়েছে তার মধ্যে নাজনিনকে অপসারণ করা না হলে দফতর হামলার হুমকি দেয় যুবকেরা। তবে কোনো রাজনৈতিক যোগসূত্রের কথা একেবারে উড়িয়ে দিয়েছেন নাজনিন মুন্নি। যদিও কয়েকদিন গ্লোবাল টিভির দফতর ও ক্যামেরা থেকে দূরে থাকবেন বলে জানিয়ে দেন ওই মহিলা সাংবাদিক।







