রাজনীতি

‘অনেকে ঝামেলার ছক বাধাতে পারে, পা দেবেন না’ ছটপুজোয় সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

গতকাল অর্থাৎ রবিবার হেস্টিংস সংলগ্ন তক্তাঘাটে ছটপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুজোর শুভেচ্ছাবার্তা দেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তক্তাঘাটে পৌঁছন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা, ‘আপনাদের কামনা পূর্ণ হোক। আপনাদের ছেলেমেয়েদের চাকরি হোক। ছটপুজোর প্রসাদ ঠেকুয়া খেতে খুব ভালবাসি। কিন্তু বেশি খাব না। মোটা হয়ে যাব। তবে খুব টেস্টি। আমায় পাঠিয়ে দেবেন ঠেকুয়া। আমি ঠেকুয়া খেতে খুব ভালোবাসি। পুলিস প্রশাসন সমস্ত ঘাটে আপনাদের সহায়তার জন্য রয়েছেন। কেউ ধাক্কাধাক্কি করবেন না। ধীরে ধীরে জলাশয় গিয়ে গঙ্গা মায়ের পুজো করুন। কেউ এসে উস্কানি দিলে ঝগড়া করবেন না। তাহলে ভিড়ে পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। গণ্ডগোল বাধানোর ছক কষতে পারে অনেকে। কিন্তু কেউ তাতে পা দেবেন না।’‌

দইঘাটে প্রদীপ জ্বালিয়ে, উপচার সাজিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংযোজন, ‘সব ধর্মই আমাদের ধর্ম। সমস্ত উৎসবে বাংলা সামিল হয়। আগে ছটপুজোয় একদিন সরকারি ছুটি থাকত। কিন্তু আমি পরে জানতে পেরেছি, এটা দু’দিনের উৎসব। তাই গত বছর থেকে ২ দিন সরকারি ছুটি। একই সময়ে ছটপুজো আর জগদ্ধাত্রী পুজো এল এবার। আমি এর আগে ছটপুজোও করেছি হেস্টিংসের ঘাটে গিয়ে। সব ধর্মই আমাদের। মনে রাখবেন, আপনার ভারত, আমারও ভারত। সবাই একসঙ্গে থাকি। একসঙ্গে আনন্দে মেতে উঠি। শত অন্ধকারেও আমি আপনাদের পাশেই আছি।’ রবিবার ছটপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.