রাজ্য

হাতে গীতা নিয়ে আদালতে শতদ্রু, ফের জেল হেফাজতের নির্দেশ আদালতের

ভঙ্গ হল জেল মুক্তির আশা। ফের জামিন বাতিল হল গোট অর্থাৎ লিওনেল মেসির ইন্ডিয়া ট্যুরের আয়োজক শতদ্রু দত্তের। আজ শতদ্রুর পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। সেই কারণে বিধাননগর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়েছিল। এদিন ডানহাতে গীতা নিয়ে আদালতে প্রবেশ করেন শতদ্রু। গম্ভীর মুখে আদালতের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাকে। কিন্তু আজও শতদ্রুকে জামিন দেয়নি আদালত।

গত ১৩ই ডিসেম্বর কলকাতার যুবভারতীতে মেসিকান্ডের পর বিমানবন্দর থেকে ওইদিনের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর তার বাড়িতেও চলে তল্লাশি। উদ্ধার হয় ২২ কোটি টাকা। রবিবার তার পুলিশি হেফাজত শেষ হলে বিধাননগর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়। সেখানে শতদ্রুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন সরকারি আইনজীবীরা।

সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জি তার বিরুদ্ধে সওয়াল করে বলেন , মেসিকে দেখার জন্য মেসিভক্তরা ৩৪৫৭৬ টি টিকিট কেটেছিল। সবমিলিয়ে ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে উন্মত্ত জনতা দু কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট করেছে । এই ধরনের মামলায় দশ বছর পর্যন্ত সাজা হতে পারে। তিনি অত্যন্ত প্রভাবশালী লোক তাই তাকে ছেড়ে উচিত হবে না। এছাড়াও খাবার দাবার সরবরাহ চুক্তি ও ২৩ কোটি টাকার দুর্নীতি সহ শতদ্রুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সরকারি আইনজীবীরা। দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত তাকে ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.