কেন্দ্র

জগন্নাথের পর এবার দুর্গা , সোমেই মুখ্যমন্ত্রীর হাতে শিলান্যাস নিউটাউনের দুর্গা অঙ্গনের

সোমেই ‘দুর্গা অঙ্গন’ -এর শিলান্যাসে মুখ্যমন্ত্রী ! নিউটাউন বাসস্ট্যান্ডের উলটোদিকে অ্যাকশন এরিয়া-১-এ তেই গড়ে উঠতে চলেছে এই ‘দুর্গা অঙ্গন’ । যা তৈরি হবে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে । এই ‘দুর্গা অঙ্গন’ নির্মাণের দায়িত্ব পেয়েছে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকারী হিডকোই । দুর্গা অঙ্গন তৈরিতে আনুমানিক খরচ প্রায় ২৬২ কোটি টাকা ধরা হয়েছে ।

উল্লেখ্য , ইউনেস্কো এর তরফে হেরিটেজের তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো । আর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন , জগন্নাথধামের মতো ‘দুর্গা অঙ্গন’ তৈরি কথা । তার মতে দুর্গা অঙ্গন তৈরি হলে সারা বছর মানুষ সেখানে আসতে পারবেন ।

ঐতিহ্য ও সংস্কৃতির এক অভিনব রূপ দুর্গা অঙ্গন’ গড়ার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে ট্রাস্টও তৈরি করা হয়েছে বলে খবর। দুর্গা অঙ্গন তৈরির কাজ এগিয়ে নিয়ে যাবে এই ট্রাস্টই । বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরতে ‘দুর্গা অঙ্গনে’একটি সংগ্রহশালা থাকবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি পরিকল্পনা রয়েছে দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকা উৎকর্ষের সেরা কিছু শিল্পও দুর্গা অঙ্গনে রাখা হবে ।

অনেকের মতে, ‘দুর্গা অঙ্গন’ ভবিষ্যতে রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠবে। আর এখন থেকেই সেই অনুযায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনিক কর্তাদের দাবি, দুর্গা অঙ্গন শুধুমাত্র একটি ধর্মীয় কাঠামো নয়, বরং বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি স্থায়ী কেন্দ্র হতে চলেছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.