নিজস্ব সংবাদদাতা: কষ্ট করলেই কেষ্ট মেলে। প্রবাদটি নিছকই মিথ্যে নয়। প্রথমে মেগা সিরিয়াল তারপর ওয়েব সিরিজ। এইভাবেই ধাপে ধাপে এগিয়ে অভিনয় জগতে নিজের জায়গা নিচ্ছে এই অভিনেতা। প্রথমদিকে জনপ্রিয়তা না পেলেও দিন দিন মানুষের পছন্দের সিরিয়াল হয়ে উঠছে’সন্ধ্যাতারা’। প্রথম সারির সিরিয়াল গুলোর মধ্যে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগেনি তার। এই ধারাবাহিকে অভিনেতা’আকাশনীল’র চমকদার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়।’সন্ধ্যাতারা’ দুই বোনের গল্প। একজন সন্ধ্যা আর অন্যজন তারা। এখানে মূলত ত্রিকোণ প্রেম দর্শকদের মাঝে টানটান উত্তেজনার সৃষ্টি করে। সিরিয়ালের ‘আকাশনীল’ এর আসল নাম সৌরজিত বন্দোপাধ্যায়। সিরিয়ালের পাশাপাশি সম্প্রতি তাকে ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে।
সৌরজিতের বাড়ি বেলুড়। মধ্যবিত্ত পরিবারের ছেলের ছোট থেকেই তার স্বপ্ন টিভির পর্দায় অভিনয় করার। সেই স্বপ্ন চোখে নিয়েই থিয়েটারের জগতে পা রাখেন তিনি। স্বপ্ন পূরণ করতে গেলে যে কঠিন পরিশ্রম করতে হয় সেটা তার জানা। পরিশ্রমের আগুনে পুড়তে সে রাজি। শুরু হয় তার স্ট্রাগল পিরিয়ড। প্রথমে থিয়েটার আর তারপর পর পর দুটো মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওর দরুন ক্রমে তার মুখ চেনা হয়ে ওঠে দর্শকদের কাছে। ধীরে ধীরে খ্যাতি বাড়তে থাকে সৌরজিতের। কাজ শেষে কলকাতায় ফিরে বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সহকারী হিসেবে কাজ করেন বছর দুয়েক। আর এবার তাকে দেখা গেলো ‘আবার প্রলয় ‘এ পুলিশের ভূমিকায়।
চাকরি ছেড়ে যথেষ্ট লড়াই করে তিনি নিজেকে ইন্ড্রাস্ট্রিতে নিজের জায়গা করেছেন। ভবিষ্যতে একজন পাকাপোক্ত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিস্থাপন করতে চান এই অভিনেতা।







