বাঘাতঙ্কে কাড়লো রাতের ঘুম। দিনের বেলায় জমিতে বাঘের পায়ের ছাপ উদ্ধারেই ছড়ায় তীব্র চাঞ্চল্য। জঙ্গলমহলের বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে ফের ছড়ালো বাঘের আতঙ্ক।
নতুন করে পায়ের ছাপ উদ্ধারে তৈরি হচ্ছে জল্পনা।
তবে ছাপ পুরনো না নতুন। পুরনো হলে তা ঠিক কতদিনের সেটা পরীক্ষা করতে বনদফতরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করছে পায়ের ছাপের নমুনা। যদিও ঘটনা কে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। স্থানীয়রা কীভাবে বনে যাবেন এবং কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেলপাহাড়ির ধরমপুর, কাসমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে মিলল পায়ের ছাপ। পায়ের ছাপ পেতেই বনদপ্তর থেকে ওই এলাকায় প্যারিস অফ প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা শুরু হয়।
গতকালও এলাকায় থমথমে পরিবেশ। গ্রামের বাসিন্দাদের দাবি বাঘটিকে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক অথবা বাঘকে ব্যারিকেট করে রাখুক এভাবে বাঘ এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না। বনদফতরের পক্ষ থেকে পাশাপাশি এলাকায় দেওয়া হয়নি নিরাপত্তা এমনই অভিযোগ তুলছে স্থানীয়রা।
জিনাতের গলায় রেডিও কলার ছিল কিন্তু এ-ই বাঘের গলায় ভিডিও কল না থাকায় বিপাকে পড়েছেন বনদফতর যার ফলে এই বাঘের লোকেশন পাচ্ছেন না তারা। ইতিমধ্যে বাঘ বিশেষজ্ঞের একটি টিম এই এলাকায় কাজ করছে এমনটাই বনলতা সূত্রে খবর।







