রাজ্য

গারফিল্ড সোবার্স , রবি শাস্ত্রী , যুবরাজ সিং-এর পর এবার কি তৃণমূল ?

মিলে গেলো ২২ গজের মাঠ ও রাজনীতির ময়দান । সবুজ ঘাসে ফুটছে ঘাসফুল ! উপনির্বাচনের গণনা চলাকালীনই বোঝা যাচ্ছে বাজিমাত করতে চলেছে তৃণমূলই। তবে কি গারফিল্ড সোবার্স , রবি শাস্ত্রী , যুবরাজ সিং এর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ! উপনির্বাচনের ভোট গণনা শুরু হতেই একেবারে বাউন্ডারির বাইরে নীরব দর্শকের ভূমিকা নিয়েছেন বিরোধীরা ।

১৯৬৮ সাল ১ ওভারে অর্থাৎ ৬ বলেই পরপর ছক্কা হাঁকিয়েছিলেন গারফিল্ড সোবার্স । ক্রিকেট দুনিয়ার ইতিহাসে , ৬ বলে ৬ টা ৬ মারার রেকর্ড প্রথম তৈরি হয়েছিল তাঁর হাত ধরেই । তারপর ১৯৮৫ সালে রবি শাস্ত্রী এবং ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপের ময়দানে একই নজির গড়েছিলেন যুবরাজ সিং । উপনির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে এই তিন ব্যাটারের পর , এবার তৃণমূল ছয় বলে ছক্কা হাঁকাতে চলেছে ।

সিতাই , নৈহাটি , মাদারিহাট , মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই ফুটে গেছে ঘাসফুল । ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৫ ভোটে সিতাই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে ৭৮ হাজার ৭৭২ ভোট জয়লাভ করেছেন শাসক দলের প্রার্থী সনদ দে। অপরদিকে মাদারিহাট বিধানসভা কেন্দ্র , যেটি একমাত্র বিজেপির অধীনে ছিল , সেখানে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ৭৯ হাজার ১৮৬ ভোটে মাদারিহাটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপো। ১ লাখ ১৪ হাজার ১৪৬ ভোটে মেদিনীপুরে জয় লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। অর্থাৎ ছয় বলে ছক্কা হাঁকাতে আর মাত্র কিছুটাই দূরে রয়েছে শাসক দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.