জেলা

একই রাতে চারটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য

একই রাতে পর পর চারটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য গ্রামে। তিনটি শিব মন্দিরে ও একটি কালী মন্দিরে চুরি হয় বুধবার গভীর রাত্রে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামের ঘটনা।
কালী মন্দিরের সেবাইত শ্যামল কুমার দত্ত এবং আলপনা চক্রবর্তী বলেন, মা কালীর এবং শিবের সোনার চোখ সহ রুপোর চোখ,পৈতা,জিভ,ত্রিশূল,বেলপাতা,সাপ চুরি করে নিয়ে যায়। শ্যামল দত্ত আরও বলেন, বৃহস্পতিবার সাত সকালেই এক গ্রামবাসি আমাকে বলেন তোমাদের কালী মন্দিরের দরজা খোলা এবং লাইট জ্বলছে,ছুটে গিয়ে দেখি সত্যিই মায়ের মন্দিরের দরজা খোলা এবং লাইট জ্বলছে। দরজার চাবি এবং হাস্কল ভাঙ্গা হয়েছে,তারপর নজরে আসে মায়ের এবং শিবের চোখ সহ অন্যান্য জিনিস নেই। দুপুরের পুজোর আগে প্রতিটি মন্দিরে পঞ্চ গব্য করেন মন্দিরের পূজারীরা,তারপর পূজা করা হয় দেবদেবীদের। পরে সিসি টিভি চেক করে দেখা যায় রাত্রি ১২ টা ৩০ মিনিট নাগাদ দুই জন ছেলে আমার বাড়ির পিছনের গলি দিয়ে চলে যাচ্ছে। কুকুরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি রাত্রি ১২ টার পর। আন্দাজ করি তখনই চুরি করেছে চোরেরা। স্থানীয় খণ্ডঘোষ থানার পুলিশ কে বিষয় গুলি জানানোর পর পুলিশ আসে এবং মন্দির গুলি ঘুরে দেখেন এবং আমার বাড়ি থেকে সিসি টিভির ফুটেজ নিয়ে যায় পুলিশ। আমি এবং আমার গ্রামের দুজন গিয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছি।পুলিশ সূত্রে জানা যায় সিসি টিভি র ফুটেজ দেখে তদন্ত চলছে। আশা করছি চোরের দল ধরা পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.