জেলারাজনীতি

ট্রেনের চাদর চুরি করতে দেখা গেল বিজেপি কর্মীকে , সমাজমাধ্যমে ভিডিও শেয়ার করে তীব্র কটাক্ষ তৃণমূলের

ট্রেনের মধ্যে থেকে চাদর চুরি করতে দেখা যাচ্ছে বিজেপির এক কর্মীকে। এমন একটি ভিডিও শেয়ার করে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল। শুভেন্দুর এক ঘনিষ্ট কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ এসেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ । সরাসরি ভিডিওটি সমাজ মাধ্যমে শেয়ার করে তৃনমূল নেতা লিখেছেন , ” বিজেপির সম্পদ, চুঁচুড়ার নেতা মৃন্ময় মজুমদার । ট্রেনের চাদর ঝাড়তেও বাদ রাখছে না।” ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে , অনেকে আবার নিন্দা করছে।

হুগলির জেলার চুঁচুড়ার বিজেপি কর্মী মৃন্ময় মজুমদার। তিনি একজন আইনজীবি। জানা গেছে, ট্রেনে চেপে সিউড়ি যাচ্ছিল মৃন্ময়। ভিডিওতে দেখা গেছে, ট্রেনের এসি কোচ থেকে নামার আগে একজন অ্যাটেনড্যান্টক বিজেপি কর্মীর উদ্দেশ্যে বলেন , “আপনি টিকিট কেটেছেন, মানে এই নয় চাদরটা ব্যাগে ভরে নেবেন।” এরপর মৃন্ময়কে বলতে শোনা গেল, ‘ সরি সরি ‘। বিজেপি কর্মীর এই ঘটনায় হতবাক হয়ে যায় কোচের মধ্যে থাকা বাকি যাত্রীরাও। যদিও ভিডিওর সতত্যটা সময় ৩৬৫ যাচাই করেনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিওটি শেয়ার করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে ঘাসফুলশিবির। সমাজমাধ্যমে তৃণমূল লিখেছে, “একদিকে মোদি আর শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি। এটাই বিজেপির রাজনীতি।” তার আরও বক্তব্য, “বিজেপির তথাকথিত ‘সংস্কার’ চাপা পড়ে গেল ট্রেনের কামরায়। মানুষকে পরিষেবা দেওয়া তো দূর, ট্রেনের কামরায় কম্বল চুরি করতে দেখা গেল বিজেপির লিগাল সেলের নেতা মৃন্ময় মজুমদারকে।” শুধু তাই নয়, কোচের অ্যাটেনড্যান্টকেও হেনস্থা করতে দেখা গিয়েছে বলে অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.