ফের অসুস্থ হয়ে পড়েছেন সোনিয়া গান্ধী । সোমবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে । সেখানেই চেস্ট স্পেশালিষ্টের বিশেষ নজরদারিতে রয়েছেন কংগ্রেস সাংসদ। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বলেই খবর ।
জানা গিয়েছে , শারীরিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় , ৭৮ বছরের সোনিয়া গান্ধীকে সোমবার সন্ধ্যায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী সমস্যা তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি । কিন্তু সূত্রের খবর কাসির সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় , রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধী।
জানা গিয়েছে দিল্লির দূষণে সোনিয়া গান্ধীর নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে । বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি । তবে হাসপাতাল সূত্রে খবর , সোনিয়া গান্ধীকে নিয়ে উদ্বেগের আর কোনো কারণ নেই । আপাতত কংগ্রেস সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।







