নতুন বছরের শুরুতেই ভারতে আসছেন জার্মানের চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। জানুয়ারী মাসের ১২ তারিখে ভারতের আহমেদাবাদে পা রাখতে চলেছেন ফ্রেডরিখ মার্জ। ভারতে দুইদিন থাকবেন ফ্রেডরিখ। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে খবর। সূত্রের খবর, এই প্রথম ভারতে পা দিতে চলছেন ফ্রেডরিখ মার্জ। এই বৈঠক ভারত ও জার্মান দুইদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে ।
জানা গেছে, আগামী ১২ জানুয়ারী আহমেদাবাদ বিমানবন্দরে ফ্রেডরিখকে স্বাগত জানাতে উপস্থিত হবেন প্রধাণমন্ত্রী মোদী। সোমবার ভারতের বিদেশমন্ত্রক ফ্রেডরিখের ভারতে আসার খবরটি প্রকাশ্যে এনেছে। ভারত ও জার্মানের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো বেশি দৃঢ় হবে। ভারত ও জার্মানের অংশীদারিত্ব আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। জানা গেছে, আহমেদাবাদের পর বেঙ্গালুরুতেও যাবেন ফ্রেডরিখ।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও ফ্রেডরিখের মধ্যে একাধিক গুরুত্বপুর্ন বিষয় নিয়ে কথা হবে । যেমন দক্ষতা, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ,প্রযুক্তি, শিক্ষা সহ দুই দেশের উন্নয়নের ক্ষেত্রে একাধিক বিষয়ে আলোচনা করবেন মোদী আর ফ্রেডরিখ। আরো জানা গেছে , ওই বৈঠকে আলোচিত বিষয়ের মধ্যে থাকবে নিরাপত্তা , বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণার মতন গুরুত্বপূর্ণ দিকগুলি । জানা গেছে, ফ্রেডরিখের সফরের পর ফেব্রুয়ারীতে ভারতে আসবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার আসার আগে ফ্রেডরিখের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।







