কলকাতা

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি বিচারপতি সুজয় পাল

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি এই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বৈঠকে তাঁকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর গ্রহণ করার পরই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি সুজয় পাল। তাঁর আগে এই পদে ছিলেন বিচারপতি সৌমেন সেন। পরে তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়।

বিচারপতি সুজয় পালের জন্ম একটি প্রবাসী বাঙালি পরিবারে। যদিও তাঁর বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। স্কুলশিক্ষা সম্পন্ন করেন এল এস ঝা মডেল স্কুলে। এরপর জব্বলপুরের রাণি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকেই আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন তিনি।

দীর্ঘদিন আইনজীবী হিসেবে পেশাগত কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতি সুজয় পাল। জব্বলপুর বেঞ্চে বহু বছর ধরে দায়িত্ব পালনের পর পারিবারিক কারণে তাঁকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়।

পরবর্তীতে ২০২৫ সালের ২৬ মে, বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ী কলকাতা হাইকোর্টে যোগ দেওয়ার পর এবার স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন তিনি।

আইনজগতে দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার নিরিখে বিচারপতি সুজয় পালের এই নিয়োগ কলকাতা হাইকোর্টের বিচারব্যবস্থায় নতুন দিশা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.