অস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা বিতর্কের মধ্যেই এবার মুখ খুলল ভারত বায়োটেক। তাদের তৈরি কোভিড টিকা কোভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে সংস্থা। সম্প্রতি একটি প্রেস বিবৃতি দিয়ে দিয়েছে ভারত বায়োটেক। বিবৃতিতে বলা হয়েছে, রোগীদের নিরাপত্তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে কোভ্যাক্সিনের তৈরির সময়, তাই কোভিশিল্ডের মতো টিকার বিরল পার্শ্ব প্রতিক্রিয়াও নেই কোভ্যাকসিনে।
টিকার লাইসেন্স পেতে হাজার জনের উপর পরীক্ষা করা হয়েছিল।
শুধুমাত্র ওষুধ তৈরি নয়, ওষুধ নির্মাণের পরে সেটি সঠিকভাবে কাজ করছে কি না তা দেখার জন্য একটি ট্রায়ালের প্রয়োজন হয়। সেই ট্রায়ালের আয়োজন করেছিল ভারত বায়োটেক। মোট ২৭ হাজার ব্যক্তিদের তথ্য একত্র করা হয়েছিল ট্রায়ালে। ক্লিনিক্যাল ট্রায়ালের পরে এই কোভিড টিকাকে রেস্ট্রিক্টেড ইউজ এই সংশাপত্র দেওয়া হয়েছিল ।এই টিকাটি স্বাস্থ্য মন্ত্রকে যাচাই করে দেখেছিল।







